• ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৪, ১৭:৩৭ অপরাহ্ণ
কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

জেলা প্রতিনিধি,ঝালকাঠি।। ঝালকাঠির নলছিটিতে১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাওন সরদার( ১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার (১৬ এপ্রিল ) দুপুরে ওই কিশোরীর মা বাদী হয়ে নলছিটি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।

এর আগে সোমবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নে বাবুর বাড়ি এলাকায় থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত শাওন সরদার পরমপাশা এলাকার রিকশা চালক খোকন সরদারের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী। কিশোরীর মা অভিযোগ করে বলেন,তার মেয়ের সাথে অভিযুক্ত শাওনের মোবাইল ফোনের মাধ্যমে মাঝেমধ্যে কথা হতো।

গতকাল বিকেলে ওই ছেলে ফোন দিয়ে ঘুরতে নেয়। বিভিন্ন স্থানে ঘুরে রাতে সিদ্ধকাঠি বাবুর বাড়ি এলাকায় একটি বাগানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।পরে স্থানীয়রা আটক করে থানায় খবর দিলে থানা পুলিশ দুজনকে নিয়ে আসে। নলছিটি থানার ওসি মো.মুরাদ আলী বলেন, ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আর ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।