• ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কাঠালিয়ায় সাপের কামড়ে প্রাণ গেলো নারীর

বিডিক্রাইম
প্রকাশিত জুন ১৩, ২০২৪, ১৮:৪৫ অপরাহ্ণ
কাঠালিয়ায় সাপের কামড়ে প্রাণ গেলো নারীর

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সাপের কামড়ে হ্যাপী আক্তার (৩২) নামে এক পুলিশ সদস্যের স্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার হেতাল বুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

হ্যাপী আক্তার ওই গ্রামের সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদের পুত্রবধূ ও পুলিশ সদস্য অলিউল ইসলামের স্ত্রী।

বিষয়টি কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘরের কাজ করার সময় গৃহবধূকে সাপ ছোবল দিয়ে সরে যায়। তার চিৎকারে স্বজনরা উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেয়ার পথে তিনি মারা যান। হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কাঠালিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি নাসির উদ্দীন সরকার।