• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কলাপাড়ায় উপজেলা চেয়াম্যানের বাসায় ফাঁকা গুলি

admin
প্রকাশিত জুলাই ২, ২০১৯, ১৭:৪১ অপরাহ্ণ
কলাপাড়ায় উপজেলা চেয়াম্যানের বাসায় ফাঁকা গুলি

কলাপাড়া প্রতিনিধি ॥

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক এসএম রাকিবুল আহসান তার বাসাভবনের সামনে শট গানের ফাঁকা গুলি ছোড়ার দাবী করে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার রাত সোয়া নয়টায় পৌর শহরের এতিমখানা সড়কের এ ঘটনায় আজ মঙ্গলবার ২ জুলাই বেলা ১২টায় কলাপাড়া প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাকিবুল আহসান বলেন, তিনি বাসায় থাকাবস্থায় হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পান। এতে তার পরিবারসহ এলাকাবাসী আতংকিত হয়ে পড়ে। তিনি প্রকৃত ঘটনা উদঘটনের জন্য প্রশাসন ও সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ জানান। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আ.বারেক মোল্লা, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুলসহ কলাপাড়া উপজেলার ১০ ইউনিয়নের চেয়্যারম্যানগন।

পরে সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি শহরের বিভিন্নন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওযামীলীগের অফিসের সামনে গিয়ে শেষ হয়।

এদিকে এ ঘটানায় কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জালাল আহম্মেদ ও কলাপাড়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মনিরূল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।