স্বপন কুমার ঢালী, বেতাগী (বরগুনা)॥
বরগুনার বেতাগীতে করোনায় আক্রান্ত হয়ে ৭২ বছরের একজন বৃদ্ধর মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে চিকিৎসাধীণ অবস্থায় শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় মারা যান। করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী বিবিচিনি ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের অবসর প্রাপ্ত ইন্সপেক্টর ও বিবিচিনি মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. খলিলুর রহমান বিশ্বাস (৭২)।
বেতাগী উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ার পর তিনি বরিশাল শেবাচিমে করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন। মৃত ব্যাক্তির গ্রামের বাড়ি বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ফুলতলা গ্রামের বিশ্বাস বাড়ি।
বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং জানান, ‘বেতাগী উপজেলার বাসিন্দা বৃদ্ধ খলিলুর রহমান গত বৃহস্পতিবার বিকালে বরিশাল শেবাচিমে করোনা ওয়ার্ডে শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা নিয়ে ভর্তি হয়েছিলেন। হাসপাতালের করোনা ওয়ার্ডের কর্তৃপক্ষ রাতে তাঁর নমুনা সংগ্রহ করেন এবং রিপোর্ট আসার আগেই তার মৃত্যু হয়। মৃত্যুর পরে রিপোর্ট পজেটিভ আসলে তা দেখে নিশ্চিত হওয়া যায় যে তিনি করোন আক্রান্ত ছিলেন।’
এবিষয় বেতাগী থানা অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু,‘ আক্রান্ত বৃদ্ধের বাড়ি ও তাঁর আশে পাশের আত্মীয় স্বজনের বাড়িসহ ১৬ টি বাড়ি লকডাউন করা হয়েছে।’ থানা সূত্রে আরো জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের সহায়তায় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।’ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. রাজীব আহসান বলেন,‘ জেলা প্রশাসকের নির্দেশানুসারে ওই বৃদ্ধের বাড়ি সর্বমোট ১৬টি বাড়ি লকডাউন করা হয়েছে।’