• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

এমপি শাওনের পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত

admin
প্রকাশিত জুলাই ২৬, ২০১৯, ১৮:৫৬ অপরাহ্ণ
এমপি শাওনের পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত

আরশাদ মামুন, লালমোহন ॥ জননেতা এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের পিতা মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী সাহেবের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমাবাদ পৌর ৮নং ওয়ার্ড দালাল বাড়ীর মসজিদে পৌর যুবলীগ সহসভাপতি আকবর দালালের আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় পৌর আওয়ামী লীগ সভাপতি ফকরুল আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আনম শাহজামাল দুলাল,পৌর যুবলীগ সহসভাপতি হাসান খলিফাসহ দলীয় নেতাকর্মী ও মুসল্লিগন উপস্থিত ছিলেন।