স্বপন কুমার ঢালী, বেতাগী : উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে আজ রবিবার সকাল থেকে উত্তরের হিমেল হাওয়া বইছে। সাথে মাঝে মাঝে গুঁড়ি বৃষ্টি। আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে এবং সেই সাথে বেড়েছে শীত। মধ্য ফাল্গুনের প্রকৃতির এমন বিস্ময়ময় আবহাওয়া জনসাধারণের মনে কৌতুহলের সৃষ্টি হয়েছে। বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছেন, বৃষ্টির কারণে শীত বেড়েছে। দমকা বাতাস ও মাঝারি ধরণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের আর্দ্রতা ৫৫ শতাংশ। এদিকে গতকাল সন্ধ্যায় এবং রাতে দুই দফায় মাঝারি ধরণের বৃষ্টি হয়েছে। আজ সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
সকাল থেকে আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। উত্তরের হিমেল বাতাস বইছে এবং সেই সাথে বেড়েছে শীত। মনে হচ্ছে নতুন করে শীত আবার চলে এসেছে। বেতাগী পৌর শহরের সরকারি কলেজ এলাকার বাসিন্দা মজিবুর রহমান বলেন, এখন বসন্ত ঋতূর ফাল্গুন মাসের মাঝামাঝি সময়। কিন্তু হঠাৎ আবহাওয়া এমন হওয়ায় সকলের কৌতুহলের সৃষ্টি হয়েছে।’ এবিষয় উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ বলেন,’ উপকূলীয় অঞ্চলে মরিচ, আলু, মিষ্টি কুমড়া এবং ডাল জাতীয় রবি মৌসুমের ফসলের জন্য বৃষ্টি আবশ্যক। এখন স্বাভাবিক বৃষ্টি হলে সেটা হবে কৃষকের আর্শীবাদ। ‘