বিডি ক্রাইম ডেস্কঃ বরিশালের উজিরপুর উপজেলায় ছাত্রলীগ নেতা রিয়াদ হাওলাদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
১৬ এপ্রিল তিনি উজিরপুর থানায় ডায়েরিটি করেন, যাহার নং-৫২৬।
সাধারন ডায়েরিতে রিয়াদ হাওলাদার উল্লেখ করেন, আমি বাংলাদেশ ছাত্রলীগ উজিরপুর পৌর শাখার একজন সক্রিয় কর্মী, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যুয় বুকে ধারন করে, সার্থহীন ভাবে দলের হাই কমান্ডের নির্দেশনা মেনে কাজ করে যাচ্ছি।
ঠিক এই সময় একটি চক্র গুরু ভাই নামে একটি ফেইক ফেইসবুক আইডি আমাকে নিয়ে অপপ্রচারে মেতে উঠেছেন।
রিয়াদ দাওলাদার জানান, আমি যানি না তারা কারা, তবে আমি আইনের দ্রুত সহযোগীতা কামনা করছি। যারা আমাকে ও আমার ভালোবাসার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কে সামাজিক ভাবে সম্মান হানি করতে চেয়েছিল, তাদের দ্রুত গতিতে আইনের আওতায় আনা হোক।