• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মশালা

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৬, ২০২৪, ১৬:৪৩ অপরাহ্ণ
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মশালা

স্বপন কুমার ঢালী, বেতাগী ॥ বরগুনার বেতাগী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর এমসিএইচ-সার্সিস ইউনিট এর বাস্তবায়নে বেতাগী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এ কর্মশালার আয়োজন করে। বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (৬ জুন) সকাল দশটা হতে দুপুর ২ টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হিমেল হোসেন এর পরিচালনায় কর্মশালায় মূল সেসন পরিচালনা করেন সহকারি পরিচালক ডা: জিনাত সুলতানা। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি উপ-পরিচালক মাহমুদুল হক আজাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি), কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকতা হাসান আল বাশার, বিবিচিনি ইউপি চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হোসেন নয়ন, বেতাগী সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খলিফা, বুড়ামজুদার ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুর রব শুক্কুর, ইত্তেফাক প্রতিনিধি মিজানুর রহমান মজনু, যায়যায়দিন প্রতিনিধি শামীম সিকদার, কালের কন্ঠ প্রতিনিধি স্বপন কুমার ঢালী । কর্মশালায় বক্তারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলোতে সপ্তাহের সাত দিন এবং চব্বিশ ঘণ্টা সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা কার্যক্রম পরিচালিত হয় এমন তথ্য তুলে ধরেন। এসব বিষয়ে সকল কে সম্যক ধারণা প্রদান করা হয়। কর্মশালায় ভিডিও কন্টেন্টের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের বাস্তব চিত্র তুলে ধরা হয় এবং সমস্যা সমাধানের মতামত গ্রহন করা হয়।

কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়্যারম্যান, এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।