• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে সামিরা মাহির নাটক

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ১৮:০২ অপরাহ্ণ
ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে সামিরা মাহির নাটক

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই সামিরা খান মাহির। এক লহমায় দর্শক বন্দী হন তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। ছোটপর্দায় এরইমধ্যে নিজেকে সেরা প্রমাণ করেছেন তিনি। এবার ফের জাত চেনালেন।

ইউটিউবে ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে মাহির সদ্য মুক্তি পাওয়া নাটক ‘বিয়ে করবো সিলেট’। এতে বেশ আনন্দিত মাহি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘যে কোনো স্বীকৃতিই আনন্দের। বেশ বিরতির পর আমার কোনো নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে এলো; যা আমাকে অন্যরকম ভালো লাগায় ভরিয়ে দিয়েছে।

শুধু এ নাটকটিই নয়, চলতি মাসে আরও কয়েকটি নাটক প্রচার হয়েছে। এ কাজগুলো থেকেই দর্শক সাড়া পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমার জন্ম সিলেটে। এ কারণে সিলেটি ভাষার নাটকে সবসময় দর্শক আমাকে দেখতে চান। নাটকটির যখন শুটিং চলছিল, তখন মনে হয়েছিল ভালো কিছু একটা হতে যাচ্ছে। হয়েছেও তাই।’ ‘বিয়ে করবো সিলেট’ নাটকটি ইউটিউবে প্রকাশ পেয়েছে ৭ ফেব্রুয়ারি।

ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে আছে নাটকটি। মহিন খানের পরিচালনায় এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর।