স্বপন কুমার ঢালী, বেতাগী : বরগুনার বেতাগী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শরীফ বাড়ি থেকে আঃ রশিদ চেয়ারম্যান বাড়ি ভায়া ৩ নম্বর ওয়ার্ডের মো. দেলোয়ার মুন্সির বাড়ি পর্যন্ত ১ কি মি আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্ধোধন করলেন। আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর মেয়র রাস্তা নির্মান কাজের উদ্ধোধন করেন। এ সময় পৌরসভার প্যানেল মেয়র এবিএম মাসুদুর রহমান, শাহীনুর বেগম, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নাসির উদ্দিন ফকির, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাষক রমেন চন্দ্র দেবনাথ, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লুৎফার রহমান ফিরোজ, ৭ নস্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান জুয়েল এবং ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান হাওলাদার, সাংবাদিক শামীম সিকদার, বেতাগী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার ঢালী, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি কামাল হোসেন খান, ৩ নস্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক মুসুল্লী, উপস্থিত ছিলেন। এছাড়া এসময় কাউন্সিলরবৃণ্দ, ইলেকট্রোনিকস এবং প্রিন্ট মিডিয়ার কর্তব্যরত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
এবিষয় পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির বলেন,’ বেতাগী পৌরসভার সকল ওয়ার্ডের রাস্তা নির্মান করা হয়েছে। কিছু কাজ চলমান রয়েছে এবং অসমাপ্ত রয়েছে। অসমাপ্ত কাজগুলো শিকগিরই করা হবে। এছাড়া পৌরসভার সকল উন্নয়ন কাজ প্রায় সমাপ্তির পথে।