• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমতলী পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরন

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৪, ১৪:১৮ অপরাহ্ণ
আমতলী পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রীর  ঈদ উপহারের চাল বিতরন

বরগুনা প্রতিনিধি : আমতলী পৌরসভায় উদ্যোগে শনিবার সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া ঈদ উপহারের চাল বিতরন করা হয়। পৌরসভার সাধারন অসহায় ও দুস্থদের মাঝে সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ৪ হাজার ৬শ’ ২১ পরিবারের মাঝে ৯২ হাজার ৪শ’ ২০ কেজি ভিজিএফের চাল বিতরন করা হয়।

আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো:মতিয়ার রহমানের সভাপতিত্বে চাল বিতরনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর মো. নজরুল ইসলাম,কাউন্সিলর জিএম মুছা, মো. লিমন মৃধা, মো. নুর জামাল, আবুল বাশার রুমি, মো. মুছা মোল্লা,মো. সেলিম রেজা টিটু, মুকুল বেগম, লাভলী আক্তার, রেজয়ান সিদ্দিকী ও মো. ফরহাদ প্রমুখ।