বরগুনা প্রতিনিধি : আমতলীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে প্রতুষ্যে ৩১বার তোপধ্বনি সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী এবং বেসরকারী ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদের সামনে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসনের পক্ষে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফুল আলম। এসময় তার সাথে সকল সরকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম ও ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনিসহ সকল কর্মকর্তা বৃন্দ। আমতলী পৌরসভার পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন আমতলী পৌর মেয়র ও উপজেলঅ আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়ার রহমান। এসময় তার সাথে সকল কর্মকতা ও কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামীলীগের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান সম্পাদক জিএম ওসমানী হাসান ও অন্যান্য নেতৃবৃদ। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে পুস্পমাল্য অর্পন করেন কমান্ড কাউন্সিলের প্রশাসক আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসউদ্দিন শানু।
এর পর একে একে পুষ্পমাল্য অর্পন করেন আমতলী থানা পুলিশের পক্ষে আমতলী-তালতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন ও ভারপ্রাপ্ত কর্মকতাকাজী শাখয়াত হোসেন তপু। এর পর পুস্পস্তবক অর্পন করেন আমতলী সরকারী কলেজ, আমতলী সরকারী একে হাইস্কুল, এমইউ বালক বিদ্যালয়, এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আচল ইন্টার ন্যাসনাল স্কুল, আমতলী প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ক্লাব, উপজেলা প্রেসক্লাব, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, পল্লীবিদুৎ সমিতি, বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফায়ার সার্ভিস,একেহাইসংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী সংগঠনসমূহ।
পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, এসময় মঞ্চে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখয়াত হোসেন তপু। এসময় তারা পায়রা উড়িয়ে মহান ২৬ মার্চ স্বাধীনতা দিবসের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম ও আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া ও আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়ার রহমান।