• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমতলীতে ভূমি সেবা সপ্তাহের উদ্ভোধন

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৮, ২০২৪, ১৯:৪৪ অপরাহ্ণ
আমতলীতে ভূমি সেবা সপ্তাহের উদ্ভোধন

আমতলী প্রতিনিধি ॥ স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই শ্লোগান নিয়ে আমতলীতে শনিবার সকালে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস এ কর্মসূচীর আয়োজন করে।

ভূমি সেবা সপ্তাহের‘২৪ এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ এম এ কাদের মিয়া।

৮ জুন শনিবার থেকে ১৪ জুন শুক্রবার পর্যন্ত ৭দিন ভুমি সেবা সপ্তাহ আমতলী উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা পরিষদের হল রুমে উদ্ধোনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান ।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ এম এ কাদের মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, চাওড়া ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান খান বাদল,

কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান মো, রফিকুল ইসলাম, আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মো. রেজাউল করিম , সৈয়দ নুহু উল আলম নবীন,

আবু সাইদ খোকন, মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ভূমি মালিকসহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান বলেন, ভূমি মালিকদের জমির রেকর্ড কিংবা যে কোন কাজে আর ভিতি নয়।

ঘুষ ছাড়াই আমতলী উপজেলা ভূমি অফিসে সেবা প্রদান করা হয়। এজন্য তিনি ১৬১২২২ নম্বরে কল কিংবা ষধহফ.মড়া.নফ এই ঠিকানায় লগইন করার জন্য অনুরোধ করেন।