• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমতলীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৪, ১৪:১৯ অপরাহ্ণ
আমতলীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলীতে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব স্বস্থ্য দিবস পালিত হয়েছে। এনএসএস ওয়ার্ল্ড ভিশন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল ৯টায় উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. কাওছার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমতলীর সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, এনএসএস এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার ও এনএসএস এর এমপাওয়ার প্রকল্পের ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।