• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমতলীতে বিদ্যালয়ের ৮টি ফ্যান চুরি

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১৬:১১ অপরাহ্ণ
আমতলীতে বিদ্যালয়ের ৮টি  ফ্যান চুরি

আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর পূর্ব তক্তাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। চোরাই দল তালা ভেঙ্গে ভবনের ভিতরে প্রবেশ করে ৮টি সিলিং ফ্যান ও ২০হাজার টাকা মূল্যের লোহার মালামাল নিয়ে যায়।

রবিবার গভীর রাতে চুরির এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর পূর্ব তক্তাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনের তালা ভেঙ্গে একদল চোর ভিতরে প্রবেশ করে কক্ষে ঝুলানো ২৪ হাজার টাকা মূল্যের ৮টি সিলিং ফ্যান এবং আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের ৮- ১০ মন ওজনের লোহার পুরাতন ভাঙ্গা বেঞ্চের লোহা নিয়ে যায়।

সকাল বেলা শিক্ষকরা স্কুলে উপস্থিত হওয়ার বিষয়টি জানতে পারেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান তালুকদার বলেন, আমাদের বিদ্যালয়ে কোন নৈশ প্রহরী না থাকার সুযোগে চোরের দল বিদ্যালয়ের ক্লাশ রুমের তালা ভেঙ্গে ৮টি সিলিং ফ্যান ও পুরাতন ভাঙা বেঞ্চের ৮-১০ মন লোহা চুরি করে নিয়ে গেছে।

বিষয়টি তাৎক্ষনিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম ওই শিক্ষা প্রতিষ্ঠানে চুরি সংঘঠিত হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চুরির বিষয়ে আমতলী থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ওই বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।