• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমতলীতে গোলাম সরোয়ার টুকু এমপিকে নাগরিক সংবর্ধনা

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৪, ১৬:২০ অপরাহ্ণ
আমতলীতে গোলাম সরোয়ার টুকু এমপিকে নাগরিক সংবর্ধনা

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

আমতলী প্রতিনিধি॥ বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী, তালতলী) আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য বরগুনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম সরোয়ার টুকুুকে আমতলী ও তালতলী উপজেলায় নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

মঙ্গলবার সকাল ১১ টায় আমতলী উপজেলা পরিষদের মাঠে এ্যাডভোকেট মো. মহাসিন এর সভাপতিত্বে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তৃতা কালে টুকু বলেন, বরগুনা, আমতলী ও তালতলীকে আমি চাঁদাবাজ ও মাদক মুক্ত করবো।

প্রয়োজনে আমি এদুটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করবো। তিনি বলেন, আমার নাম নিয়ে কেউ চাঁদাবাজি করলে আমাকে জানাবেন আমি ব্যবস্থা নেব।

তিনি আরো বলেন, দলীয়ভাবে সকলকে মূল্যায়ন করা হবে। তিনি ইউএনও ও ওসিদের ঘুষমুক্ত হয়ে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন, আমার সাথে সবাই আপনারা সরাসরি দেখা করে কথা বলবেন কোন দালাল ধরবেন না।

আমার কাছে যেতে কোন দালাল লাগবে না। নবনির্বাচিত এমপি সভাস্থলে পৌছলে উপজেলা প্রশাসন, আমতলী থানা ও বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবর্ধনার আগে টুকু উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন। পরে তিনি কেন্দ্রীয় মসজিদের পাশে তার নানা মুনসুর আলী আকন ও এবিএম আছমত আলী আকনের কবর জিয়ারত করেন। একই দিন বিকেলে তাকে তালাতলী উপজেলায়ও নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।