আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলীতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহন দিবস ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। এ দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের হল রুদে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অঅমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএকাদের মিয়া।
সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, প্রানীসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট একেএম সামসুদ্দিন শানু, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার ও আমতলীর সিনিয়র সাংবাদিক জাকির হোসেন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন, চাওড়া ইউপি চেয়ারম্যান আক্তারুজামান বাদল খান, সোহেলী পারভীন মালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন, সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছার, শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম সাংবাদিক এম সাঈদ খোকন, জসিম উদ্দিন সিকদার ও মনিরুল ইসলামসহ সকল দপ্তর প্রধানগন।