• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সভাপতি মিতু, তনু সম্পাদক নির্বাচিত

আমতলীতে এনসিটিএফ’র কমিটির কমিটি গঠন

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৪, ১৬:২৮ অপরাহ্ণ
আমতলীতে এনসিটিএফ’র কমিটির কমিটি গঠন

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

আমতলী (বরগুনা) প্রতিনিধি ॥ আমতলীতে বুধবার সকাল ১০টায় একে সরকারী হাইস্কুলের হল রুমে এনসিটিএফ (ন্যাশনাল সিলড্র্রেনস টাস্ক ফোর্স) আমতলী উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। প্লান বালাদেশের সহযোগিতায় সিবিডিপি (কমিউনিটি বেইজড ডেভেলপমেন্ট প্রজেক্ট) এ সভার আয়োজন করে।

এনসিটিএফ কমিটির সভাপতি মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিবিডিপির নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন মিরাজ, সমকাল আমতলী উপজেলা প্রতিনিধি মো. জাকির হোসেন, সিবিডিপির বরগুনার প্রজেক্ট অফিসার মো. আবু ইউসুব সাঈদ প্রমুখ।

সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ২০২৪ সালের জন্য মিতু রানীকে সভাপতি, তনুকে সাধারন সম্পাদক ও ইফাত হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট আমতলী উপজেলা এনসিটিএফ এর কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শুভজিৎ, যুগ্ম সাধারন সম্পাদক লামিয়া, শিশু সাংসদ মেয়ে আফিয়া সিদ্দিকা, শিশু সাংসদ ছেলে সানাউল্লাহ, শিশু গবেষক মেয়ে সাদিয়া আকতার চাঁদনী, শিশু গবেষক ছেলে জয়, শিশু সাংবাদিক মেয়ে মোহনা আকতার বৈশাখী শিশু সাংবাদিক ছেলে মো. মুছা।