• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

৩০০ মেয়ের মধ্যে স্যার আমাকে…

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০১৯, ২২:২৫ অপরাহ্ণ
৩০০ মেয়ের মধ্যে স্যার আমাকে…

অনলাইন ডেস্ক ॥ নয়না গঙ্গোপাধ্যায় ‘চরিত্রহীন’ ওয়েবসিরিজে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে তিনি মনোযোগ দিয়েছেন বলিউডের দিকে।

সম্প্রতি কলকাতায় দৈনিক আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছে নয়না। অভিনয়ে আসার শুরুর কথা জানিয়েছেন পাঠকদের জন্য।

নয়না বাংলা সিনেমায় অভিনয় করতে চান জানিয়ে বলেন, বাংলা ছবিতে যদি খুব ভাল বিষয় ও ভাল পরিচালক হয় তাহলে অবশ্যই আমি বাংলা সিনেমা করব। তবে এই মুহুর্তে আমি হিন্দি প্রজেক্টের দিকেই ফোকাস করতে চাই।

নয়না বলেন, আমি যখন কোনও চিত্রনাট্য পাই, চেষ্টা করি চ্যালেঞ্জিং চরিত্র বাছার। ‘চরিত্রহীন’-এ বেশ বোল্ড চরিত্র ছিল, সঙ্গে অভিনয়েরও সুযোগ ছিল।

আগামীতে নয়নার চারটি হিন্দি ছবি বাজারে আসছে জানিয়ে বলেন, আমার আগামী যে চারটি হিন্দি ছবি বেছেছি, সেগুলো সবই আলাদা আলাদা চ্যালেঞ্জিং চরিত্র। কোনওটায় বোল্ড গ্ল্যামারাস চরিত্র, কোনওটায় গ্রামের মেয়ে, আবার আর একটায় হাউজওয়াইফ।

অভিনয়ে আসার শুরুর কথা জানাতে গিয়ে তিনি বলেন, পরিচালক রামগোপাল বর্মা আমার মেন্টর। আমি সব সময়েই আর জি বি স্যরের নাম নিই। ওর কথা বলি। কারণ, প্রায় ৩০০ মেয়ের মধ্যে আমাকে পছন্দ করেছিলেন।

তিনি বলেন, জি বি স্যার আমাকে প্রশ্ন করেছিলেন, যে আমি কী হতে চাই, পরিণীতি চোপড়া নাকি সানি লিওনি। আমি বলেছিলাম পরিণীতি হতে চাই। উনি বুঝতে পেরেছিলেন আমি অভিনেত্রী হতে চাই।