• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

সানি লিওনের সঙ্গে দেবের রোমান্স, ভাইরাল ছবি

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২৩, ২০২১, ১৪:২২ অপরাহ্ণ
সানি লিওনের সঙ্গে দেবের রোমান্স, ভাইরাল ছবি

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: বলিউডে নিজের শক্ত অবস্থান করে নিয়েছেন সানি লিওন। বেশ কিছু সিনেমা দিয়ে নিজেকে তিনি জনপ্রিয় করে তুলেছেন হিন্দি সিনেমার বাজারে।

ভারতের আরও কিছু ভাষার সিনেমায় তার অভিনয়ের কথাও শোনা যাচ্ছে। এবার তাকে দেখা গেল কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে।

না কোনো বাংলা সিনেমায় অভিনয় করছেন না তিনি। তাকে দেবের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে।

‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’ এর গ্র্যান্ড ফাইনালে দেব আছেন বিচারকের আসনে। সেখানে বিশেষ অতিথি হিসেবে দেখা দেবেন সানি। দর্শকের জন্য চমক হিসেবে দুজনকে একমঞ্চে হাজির করছে শোটির কর্তৃপক্ষ।

দেবের সঙ্গে সানি পারফর্ম করবেন ‘কী করে তোকে বলব’ গানের তালে। সেই নাচের ঝলক দেব প্রকাশ করেছেন তার ফেসবুকে। সেসব ছবি ভাইরাল করে দিয়েছেন দেবের ভক্তরা।

সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে একটি প্রোমো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে চোখ কপালে উঠেছে নেট-নাগরিকদের।

গ্র্যান্ড ফাইনালের মঞ্চে এক অন্যতম আকর্ষণ হতে চলেছে বেবি ডল সানি লিওনি ও সুপারস্টার দেবের রোম্যান্স। অতিথি বিচারক হিসেবে থাকছেন হেলেন আর রেমো ডি’সুজাও।

আজ ২২ আগস্ট (রোববার) গ্র্যান্ড ফিনালে। সেখানেই দেখা যাবে দেব-সানির যুগলবন্দি। অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের।

পাশাপাশি জানা যাবে ট্রফি কার হাতে উঠছে।