• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা, বরিশালে বজ্রসহ বৃষ্টি হতে পারে

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০১৯, ১৫:৫৪ অপরাহ্ণ
সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা, বরিশালে বজ্রসহ বৃষ্টি হতে পারে

বিডি ক্রাইম ডেস্ক ॥ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, সিলেট, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার দুপুরের পরই নামতে পারে স্বস্তির বৃষ্টি। এছাড়া সন্ধ্যা কিংবা রাতেও বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হলেও দিনের আকাশ থাকবে মেঘাচ্ছন্ন এবং রাজধানীতে সারা দিনের তাপমাত্রা থাকবে সহনীয় পর্যায়ে।