বিডি ক্রাইম ডেস্ক ॥ বরিশালে ই-সার্ভিস সিস্টেমের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরোধ, মাদকাসক্তি বিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জাকারিয়া, জেলা প্রশাসক, এস, এম, অজিয়র রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব আহাম্মেদ।
এসময় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে এক মতবিনিময় সভায় ই-সার্ভিস সিস্টেমের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরোধ, মাদকাসক্তি বিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন অতিথিরা।