• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শেবা‌চি‌মে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০১৯, ১৩:১৫ অপরাহ্ণ
শেবা‌চি‌মে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে মজিবর রহমান (৫৫) নামে ডেঙ্গু আক্রান্ত এক রোগী মারা গেছেন। ‌তিনি বরগুনা রাইফেলস ক্লা‌বের সাধারণ সম্পাদক।

শুক্রবার (৯ আগস্ট) দুপুর সা‌ড়ে ১২টার দিকে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন হাসপাতা‌লের প‌রিচালক ডা. বা‌কির হো‌সেন।

‌তি‌নি জানান, মজিবর রহমান বরগুনা থে‌কে ডেঙ্গু ও ডায়‌রিয়ায় আক্রান্ত হ‌য়ে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় শেবা‌চিম হাসপাতা‌লে ভ‌র্তি হন। পরে, রাত ২টার দি‌কে তার মৃত্যু হয়।

এ নিয়ে এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত মোট তিনজনের মৃত্যু হলো।