আরশাদ মামুন: ভোলা-৩ আসন তথা লালমোহন তজুমুদ্দিনের পাঁচ লক্ষ মানুষের যে কোন প্রয়োজনে সুখ দুখে সমান অংশীদার হয়ে বটবৃক্ষের ছায়ার ন্যায় সব সময় পাশে থাকার ক্ষেত্রে অতুলনীয় মানবতার ফেরিওয়ালা এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত অনুসারী হয়ে এ জনপদের বহুমাত্রিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে দল মত নির্বিশেষে সকলের সেবায় শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিস্কার এমপি শাওন। বিশেষ করে এ জনপদকে মানুষের বিপদকালীন সময়ে নিজের পরিবারের সদস্য ভেবে সাধ্যর অধিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন এমপি শাওন।
শুক্রবার ফরাজগঞ্জ ইউনিয়নের মিনার মসজিদ এলাকায় দূর্ঘটনাজনিত কারনে অসুস্থ অসহায় হতদরিদ্র সিরাজকে দেখতে গিয়ে দুই লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করেন দানবীর এমপি শাওন।
এসময় তিনি সিরাজের আরো উন্নত চিকিৎসার ব্যবস্থা করার ব্যবস্থা করবেন বলেও অভিমত প্রকাশ করেছেন। এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।