আরশাদ মামুন, লালমোহন ॥ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি’র বাবা, বিশিষ্ট সমাজসেবক, দানবীর, শিক্ষানুরাগী ও আলেম মরহুল আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী’র স্মরণে পরিবার বর্গের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার আসরবাদ মরহুম নুরুল ইসলাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা জেলার বিশিষ্ট দ্বীনি আলেম-ওলামাবৃন্দ ও সর্বস্থরের জনগন।
দোয়া মোনাজাতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়।