• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজাপুরে ইউপি সদস্যের শশুরের বসতঘর থেকে ৬ বস্তা সরকারি চাল উদ্ধার !

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২১, ২০২০, ০০:০৯ পূর্বাহ্ণ
রাজাপুরে ইউপি সদস্যের শশুরের বসতঘর থেকে ৬ বস্তা সরকারি চাল উদ্ধার !

সাইদুল ইসলাম, রাজাপুর॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের হোসেন আলী ওরফে হাচেন তালুকদারের বসতঘর থেকে খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজির) ৩০ কেজি ওজনের ৬ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

 

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হাওলাদার এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোসেন আলী ওরফে হাচেন তালুকদার ও ডিলার মাহাদী হাসানকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৭টি কার্ড জব্দ করা হয়।

 

হাচেন তালুকদার উপজেলার শুক্তাগড় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য সনিয়া বেগমের শশুর এবং মাহাদী হাসান শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য শাহজাহান খানের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের হোসেন আলীর বসতঘরে ৬ বস্তা সরকারি চাল কালোবাজারে বিক্রির জন্য মজুত করা হয়েছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও সোহাগ হাওলাদার রাজাপুর থানার একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসেন আলী ১০ টাকা কেজি দরের ৩০ কেজির ওজনের ৬ বস্তা চাল শুক্তাগড় ইউনিয়নের তালিকাভূক্ত ডিলার মাহাদি হাসানের নিকট থেকে ক্রয় করেছেন বলে জানায়।

 

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সোহাগ হাওলাদার জানায়, ঘটনাস্থল থেকে খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি দরের) প্রতিবস্তায় ত্রিশ কেজির ৬ বস্তা চাল জব্দ করা হয় এবং এ ঘটনায় হাচেন আলী ও ডিলার মাহাদী হাসানকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।