• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মেহেন্দিগঞ্জের চানপুরে ইউনিয়নে ফেয়ার প্রাইজের চাল বিক্রি শুরু

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২০, ১৮:২৭ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জের চানপুরে ইউনিয়নে ফেয়ার প্রাইজের চাল বিক্রি শুরু

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জ খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচী বাস্তবায়নের লক্ষে মাসে প্রতি একজন কার্ডধারীর মাঝে ১০/- টাকা কেজি দরে মোট ৩০ কেজি চাল বিতরণ করা হয়। রবিবার সকালে উপজেলার ১১নং চানপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সুশৃংখল ভাবে মোট ৬৭৪ জন কার্ডধারীদের মাঝে মাথাপিছু ৩০ কেজির নির্ধারিত চালের বস্তা ৩শ টাকায় বিক্রির কার্যক্রম শুরু করেণ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ডিলার মোঃ খায়রুল বাশার পল্টু।

 

এসময় উপস্থিত ছিলেন, টেক অফিসার শ্যামপুর হায়দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদ হোসেন, স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন সিকদার, ইউপি সদস্য জাহাঙ্গির রাড়ী, কৃষকলীগ নেতা শহীদুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ ইয়াছিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

এসময় ১০/- টাকা কেজি দরে চাল পাওয়ায় হতদরিদ্রদের মাঝে উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে। এছাড়া দেশের এই ক্লান্তিলগ্নে বর্তমান সরকারের বিভিন্ন ভাতা প্রদান সহ ১০/- টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম চালু রাখার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হতদরিদ্ররা বলেন, দোয়া করি তিনি যেন সুস্থ্য থেকে আজীবন দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যেতে পারেন।