• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মুজিব কন্যা শেখ হাসিনার বাংলায় কারোই না খেয়ে থাকতে হবে না – এমপি শাওন

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২০, ১৪:১৪ অপরাহ্ণ
মুজিব কন্যা শেখ হাসিনার বাংলায় কারোই না খেয়ে থাকতে হবে না – এমপি শাওন

আরশাদ মামুন লালমোহন॥

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সূযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলায় কোন ব্যক্তিকেই না খেয়ে থাকতে হবে না।

 

শেখ হাসিনার সরকার যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় তখনি জনগনের ভাগ্য পরিবর্তন ও দেশের বহুমাত্রিক উন্নয়নের দৃশ্যমান বাস্তবতা দেখা যায়। লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০১৯-২০২০ অর্থবছরে খরিফ-১/২০২০-২০২১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে “বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠান”

 

এ প্রধান অতিথীর বক্তব্যে মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এ কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা নির্বাহি অফিসার হাবিবুল হাসান রুমি প্রমুখ উপস্থিত ছিলেন।