• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

মীরগঞ্জ খেয়াঘাটের নতুন ইজারাদারের কার্যক্রম শুরু ॥ মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে পাড়াপাড়

admin
প্রকাশিত জুলাই ১৩, ২০১৯, ১৭:৪৭ অপরাহ্ণ
মীরগঞ্জ খেয়াঘাটের নতুন ইজারাদারের কার্যক্রম শুরু ॥ মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে পাড়াপাড়

মুক্তিযোদ্ধাদের ফ্রি পাড়া-পাড়ের সুযোগ দিয়ে মীরগঞ্জ খেয়াঘাটের নতুন ইজারাদার টোল আদায় শুরু করেছে। গত শুক্রবার বিকালে মীরগঞ্জ খেয়াঘাটের পূর্বপাড়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে টোল আদায় উদ্বোধন করেন ইজারাদার মোঃ আলমগীর হোসেন সুমন। এতে সভাপতিত্ব করেন চাঁদপাশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ।

প্রধান অতিথি ছিলেন মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু। এ সময় উপস্থিত ছিলেন মুলাদী থানার ওসি জিয়াউল আহসান, বাবুগঞ্জ থানার ওসি দীবাকর চন্দ্র সাহা, কাজিরচর ইউনিয়ন আ.লীগ সভাপতি সিদ্দিকুর রহমান খান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মুলাদী পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমামসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ তারিকুল হাসান খান মিঠু নতুন ইজারাদারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে পাড়াপাড়ের সুযোগের ঘোষণা দেন।