• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

মির্জাগঞ্জে ভ্রাম্যমান আদালত কর্তৃক ব্যবসায়ীদের জরিমানা

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২০, ২১:৩০ অপরাহ্ণ
মির্জাগঞ্জে ভ্রাম্যমান আদালত কর্তৃক ব্যবসায়ীদের জরিমানা

হাফিজুর রহমান জিহাদ, মির্জাগঞ্জ (পটুয়াখালী):

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ৫ দোকানদারকে জরিমানা করা হয় ।
আজ শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালত কর্তৃক তাদের নগদ ৫০০০ টাকা জরিমানা করা হয়।

নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
এর মধ্যে মামুন গার্মেন্টসকে ২ হাজার টাকা, মোল্লার টিভির দোকানে ১ হাজার টাকা, দুটি কাপড়ের দোকানে ১ হাজার ৫শত টাকা ও প্রশান্ত সাহার গার্মেন্টসের দোকানে ৫শত টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা করেন পটুয়াখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ শোয়েব ।

পটুয়াখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ শোয়েব বলেন, বাজার মনিটরিং এর অংশ হিসেবে প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করছি। করোনা ভাইরাসকে কেন্দ্র করে কোনো ব্যবসায়ী যাতে করে নিয়ম না ভাঙে সেটি দেখছি। এছাড়াও এই অভিযান প্রত্যেকদিন পরিচালিত হবে এবং কাউকেই বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা।