• ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মির্জাগঞ্জে কঠোর অবস্থানে সেনাবাহিনী

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২০, ০০:৪৮ পূর্বাহ্ণ
মির্জাগঞ্জে কঠোর অবস্থানে সেনাবাহিনী

হাফিজুর রহমান জিহাদ, মির্জাগঞ্জ ॥ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দূরত্ব সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় টহলে এসেছে সেনাবাহিনী সদস্যরা।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে তারা এই উপজেলায় এসেছে।

পরে উপজেলার জনগুরত্বপূর্ন স্থানসহ বিভিন্ন সড়কে মহড়া ও মাইকিং করেন তারা। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দূরত্ব সৃষ্টিতে সারাদেশেই নেমেছে সেনা সদস্যরা।

 

এ সময় মির্জাগঞ্জে আসা সেনা ক্যাপ্টেন মোস্তফা হ্যান্ড মাইকে বলেন, আপনারা করোনার প্রতিরোধের জন্য অন্তত ২০সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।

 

যেখানে সেখানে কফ ও থু-থু ফেলবেন না। হাত দিয়ে মুখ চোখ ও নাক স্পর্শ করা থেকে বিরত থাকুন। ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন এমন ব্যাক্তিকে এড়িয়ে চলুন। হাচি কাশির সময় টিস্যু বা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে ফেলুন। ব্যবহারিত টিসু-কাপড় ঢাকনাযুক্ত ময়লা পাত্রে ফেলুন এবং হাত সবসময় পরিস্কার রাখুন।

উল্লেখ্য, মহমারি করোনা ভাইরাসে এ পর্যন্ত দেশে ৮৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ২১৪৪ জন। তাই সবাইকেই সচেতন থাকার জন্য আহবান জানিয়েছেন সরকার।