• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

মনপুরায় টানা বর্ষণ ও অতি জোয়ারে ৪ গ্রাম প্লাবিত

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০১৯, ২০:০৭ অপরাহ্ণ
মনপুরায় টানা বর্ষণ ও অতি জোয়ারে ৪ গ্রাম প্লাবিত

ভোলার মনপুরায় টানা বৃষ্টিতে উপজেলার বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ ছাড়া মাষ্টারহাট এলাকার ভাঙ্গা বেড়ীবাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে অন্তত ৪ গ্রাম। পানিতে বেশিরভাগ পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবন-যাপন করছে। টানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অঘোষিত বন্ধ রয়েছে। জন-জীবনে বিপর্যয় দেখা দিয়েছে। অচল হয়ে পড়েছে গোট মনপুরার মানুষের জীবন-জীবিকা।

এদিকে,উপজেলার বিচ্ছিন্ন কলাতলীর চর, চর নিজাম, বদনার চর, চর শামসুদ্দিন, কাজীর চর এলাকার নি¤œাঞ্চল ২-৩ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হেলাল উদ্দিন সাংবাদিকদেও জানান, টানা বর্ষনে স্কুলের মাঠে পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে স্কুলের ক্লাস রুমে পানি ঢুকে পড়েছে। তাছাড়া অতি বর্ষার কারণে শিক্ষার্থীরা উপস্থিত নেই বললে চলে।

মনপুরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রহমান রাশেদ মোল্লা জানান, ভাঙ্গা বেড়ীবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে অনন্ত ৪ গ্রাম প্লাবিত হয়েছে। দিনে-রাতে দু’বেলা পানিবন্ধী হয়ে মানুষ মানবেতর জীবন যাপন করছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, টানা বর্ষায় উপজেলার কাউয়ার টেক, ঈশ্বরগঞ্জ, সোনারচর, চরজ্ঞান, চরযতিন, আন্দিরপাড় এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়াও ভাঙ্গা বেড়ীবাঁধ দিয়ে জোয়ারে পানি ঢুকে মাষ্টারহাট, উত্তর সাকুচিয়া, দাসের হাট, চরমরিয়ম এলাকা প্লাবিত হয়েছে। ওই সমস্ত এলাকার মানুষের জীবন-জীবিকা অচল হয়ে পড়েছে।

এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ এর উপ-সহকারি প্রকৌশলী আবুল কালাম জানান, ভাঙ্গা বেড়ীবাঁধের কাজ চলছে। তাছাড়া জলবদ্ধতা নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।