• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ভোলা জুড়ে মাইকিং লিফলেট বিতরণ, ছেলে ধরা গুজবঃ পুলিশ সুপার 

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০১৯, ১৬:২৬ অপরাহ্ণ
ভোলা জুড়ে মাইকিং লিফলেট বিতরণ, ছেলে ধরা গুজবঃ পুলিশ সুপার 
আকতারুল ইসলাম আকাশঃ
ছেলে ধরা, কল্লা কাটা গুজবে আতঙ্ক সারাদেশ। আর এই গুজবে কর্ণপাত না দিতে পুলিশ হেডকোয়ার্টার থেকে নির্দেশ আসার পর থেকে সারাদেশে রাস্তায় রাস্তায় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরে ঘুরে মাইকিং ও লিফলেট বিতরণ করে সতর্ক করছেন পুলিশ বাহিনী। তার ই ধারাবাহিকতায় ভোলায়ও ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনির মত ঘটনা বন্ধের লক্ষে ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর নির্দেশক্রমে মঙ্গলবার ও বুধবার ভোলার নতুন বাজার ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গুজব ও গণপিটুনি সহ ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক এবং জঙ্গিবাদ সংক্রান্তে সচেতনতামূলক সভা করেন।

এ সভায়  ভোলার অতিরিক্ত পুলিশ সুপার  শাফিন মাহমুদ বলেন এই ধরনের ছেলেধরা গুজবে আপনারা কান দিবেন না। এটা ভূয়া এবং ভিত্তিহীন একটা সংবাদ। যা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ভোলা সদর মডেল থানার ওসি ছগির মিঞা, ইন্সপেক্টর (ট্রাফিক) ফয়সাল হোসেন, ডিবি ওসি মো. শহিদুল ইসলাম সহ পুলিশের সদস্য ও বিভিন্ন পেশার লোকজন।

এসময় তারা বলেন, গলাকাটা গুজবে আইন নিজের হাতে তুলে নিবেন না। সন্দেহভাজন ব্যক্তিদের আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কাছে সোপর্দ করে দিবেন।