• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

ভোলায় মাদকসেবীদের আত্নসমর্পন, বিতরণ করা হয়েছে সেলাই মেশিন

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০১৯, ১৮:১৬ অপরাহ্ণ
ভোলায় মাদকসেবীদের আত্নসমর্পন, বিতরণ করা হয়েছে সেলাই মেশিন

আকতারুল ইসলাম আকাশ, ভোলা ॥ ভোলায় আরো মাদকসেবী আত্নসমর্পন করেছে। সোমবার বরিশাল রেঞ্জের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের আটজন মাদকসেবী আত্নসমর্পন করে। এদের মাঝে সেলাই মেশিন ও বিতরণ করা হয়।

পুলিশ জানায় ইতোমধ্যে ভোলায় ১৩৮ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।

বরিশাল রেঞ্জের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম জানান, গত দেড় বছরে বরিশাল বিভাগে এক হাজার দুই শত ব্যক্তি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এরমধ্যে তিন শতজন নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তিনি মাদকের বিরুদ্ধে সকলকে জিরো টলারেন্সের আহবান জানান।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গোলদার প্রমুখ।