• ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

ভোলায় ইয়াবার গডফাদার কবিরসহ যৌথ অভিযানে আটক পাঁচ ইয়াবা ব্যবসায়ী

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০১৯, ১৫:৫৫ অপরাহ্ণ
ভোলায় ইয়াবার গডফাদার কবিরসহ যৌথ অভিযানে আটক পাঁচ ইয়াবা ব্যবসায়ী

আকতারুল ইসলাম আকাশ, ভোলা॥ ভোলায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার ওসি মো. শহিদুল ইসলামের নেতৃত্বে এস আই শান্তনু দেবনাথ সংগীয় ফোর্সসহ যৌথ অভিযানে রবিবার গভীর রাত পর্যন্তু অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পাঁচ ইয়াবা ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

জেলা গোয়েন্দা শাখার ওসি মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চরনোয়াবাদ ০৯নং ওয়ার্ড থেকে মাদক ব্যবসায়ী মো. মিরাজ (২৫)কে ৫ পিচ, পশ্চিম ইলিশা ইউনিয়নের ০৪নং ওয়ার্ড থেকে মো. হারুন (৩৫)কে ৮ পিচ গভীর রাতে পূর্ব ইলিশা ০৫নং ওয়ার্ড থেকে মো. শাহাবুদ্দীনকে ২০ পিচ ও ইলিশা পুলিশ ফাঁড়ির এ এসআই মো. সুজন পূর্ব ইলিশার ইয়াবার গডফাদার ও বিভিন্ন মামলার আসামি মো. কবির ঢ়াড়ী ও ওমর ফারুক কে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।

এদিকে ইয়াবার গডফাদার কবির ঢ়াড়ীকে আটক করায় স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে জানা যায়। স্থানীয়দের দাবি এই ইয়াবার গডফাদার কবির বিভিন্ন অপকর্ম করে যাচ্ছেন প্রভাব দেখিয়ে। তাই তাঁর সর্বোচ্চ শাস্তির দামী জানান স্থানীয়রা।

মাদকের এই অভিযানের বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি মো. শহিদুল ইসলাম জানান, আটক সবার বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে। মাদকের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।