• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভোলার ধনিয়ায় বসতি ভিটায় জুয়া খেলায় বাঁধা, প্রতিবাদে গৃহবধূকে হুমকি অপবাদ

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ণ
ভোলার ধনিয়ায় বসতি ভিটায় জুয়া খেলায় বাঁধা, প্রতিবাদে গৃহবধূকে হুমকি অপবাদ
আকতারুল ইসলাম আকাশ,ভোলা: ভোলায় বসতি ভিটায় জুয়া খেলায় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে হুমকি ও মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগ উঠেছে।
সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের দক্ষিণ কানাই নগর গ্রামের গৃহবধূ নারগিস বেগম এ অভিযোগ করেন।
গৃহবধূ নারগিস বেগমের অভিযোগ, কানাই নগর গ্রামে হোসেন পন্ডিতের জমিতে দীর্ঘ ৭ বছর এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। গত ৩মাস আগে স্থানীয় আজাদ পন্ডিত, লাল মিয়ার ছেলে মিজান,মোস্তফার ছেলে লিটন, নূরুল হকের ছেলে জাকিরসহ আরও ৪/৫জন তার (নারগিস বেগমের) ঘরে জুয়া খেলতে যান। তখন নারগিস বেগম প্রথম দিন তাদেরকে জুয়া খেলতে তার বসতি ঘরে জায়গা দেন। প্রথমদিনের সুযোগ পেয়ে ওই জুয়ারি দল দ্বিতীয় দিনে আবারও জুয়া খেলতে নারগিস বেগমের ঘরে গেলে নারগিস বেগম তাদেরকে জুয়া খেলতে বাঁধা দেন এবং তাদেরকে তাড়িয়ে দেন। সেসময় জুয়ারি দল নারগিস বেগমকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে চলে যান।
ওই গৃহবধূর দাবি, সেদিন জুয়ারিদেরকে তাড়িয়ে দেওয়ার পর থেকে রাতের অন্ধকারে তারা আমার বসতি ঘরের টিনের উপর ইটপাটকেল ছুঁড়ে মারে এবং মিথ্যা অপবাদ দিয়ে স্থানীয় এক যুবকের সাথে আমার অবৈধ সম্পর্ক রয়েছে এমন মিথ্যা অপবাদ দেয়। আমি এসবের প্রতিবাদ করতে গেলে তারা আমাকে এ জমি থেকে উচ্ছেদ করে দিবে বলে হুমকি দামকি দিয়ে যাচ্ছেন।
এসব বিষয়ে স্থানীয়দের কাছে বিচার দিয়েও বিচার পাননি বলে জানান ভুক্তভোগী নারগিস বেগম।
ভুক্তভোগী নারগিস বেগম এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।