• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভোলার ইলিশায় ইয়াবাসহ আটক-১

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০১৯, ২৩:০৩ অপরাহ্ণ
ভোলার ইলিশায় ইয়াবাসহ আটক-১

আকতারুল ইসলাম আকাশ, ভোলা ॥

মাননীয় পুলিশ সুপার ভোলা মহোদ্বয়ের নির্দেশ ক্রমে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার নেতৃত্বে এসআই মো: মাহফুজুল হক সংগীয় অফিসার ফোর্স বুধবার বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ০৫নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো: মাইনুদ্দিন (৩৫) হোসেনকে আটক করেন জেলা গোয়েন্দা সংস্থা ডিবি।

মাদক ব্যবসায়ী মাইনুদ্দিন ছোট আলগী ০৮নং ওয়ার্ডের মৃত আ: মোতালেবের ছেলে বলে জানা যায়।

জেলা ডিবি ওসি মো. শহিদুল ইসলাম জানান, এই সংক্রান্তে ভোলা সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।