চরফ্যাশন প্রতিনিধি ॥ চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ গ্রামের ফজলুর রহমান দফাদার(৬০) মাদ্রাসা পড়ুয়া প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। শশীভূষণ থানা পুলিশ ধর্ষককে আটক করে শনিবারে জেল হাজে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ফজলুর রহমান দফাদার মাদ্রাসার ৭ বছরের শিশুকে টাকা দেয়ার নামে শুক্রবার ১২টার সময় তার বাড়ীর পাশের বাগানে নিয়ে ধর্ষণ করেছে। পুলিশ তাকে আটক করেছে। শশীভূষণ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেছেন।
ধর্ষককে শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।