• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

ভোলায় এমপি শাওনের পিতার জানাযা শুক্রবার

admin
প্রকাশিত জুলাই ১১, ২০১৯, ১৭:১৫ অপরাহ্ণ
ভোলায় এমপি শাওনের পিতার জানাযা শুক্রবার

দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরনবী চৌধুরি শাওনের পিতা মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী’র জানাজা আজ বাদ আসর এর পরিবর্তে আগামীকাল বাদ জুম্মা লালমোহন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। সকল মুসল্লীদের উক্ত জানাজায় শরীক হওয়ার জন্য মরহুমের পরিবারের পক্ষে থেকে বিনীত অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য ভোলা-৩ সাংসদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ,ঢাকা মহানগর দক্ষিণ এর সাবেক সফল সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য, আলহাজ্জ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির পিতা মানুষ গড়ার কারিগর ,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক,দানবীর লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক,জনাব আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী বুধবার ভোর ৪.২৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহে রাজিউন)।