• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

বোরহানউদ্দিন রথযাত্রা উৎসব পালিত

admin
প্রকাশিত জুলাই ৪, ২০১৯, ১৭:২২ অপরাহ্ণ
বোরহানউদ্দিন রথযাত্রা উৎসব পালিত

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

বৃষ্টি উপেক্ষা করে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা- ২০১৯ উৎসব মুখোর পরিবেশে ভোলা বোরহানউদ্দিন উপজেলায় পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বোরহানউদ্দিন উপজেলা পূর্জা উদযাপন পরিষদের আয়োজনে উপজেলার বাওয়াল বাড়ীর মন্দিরের সামনে থেকে রথযাত্রাটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন কেন্দ্রীয় মন্দিরের সামনে গিয়ে শেষ হয়।

উক্ত রথযাত্রায় বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ ম. এনামুল হক, বোরহানউদ্দিন উপজেলা পূর্জা উদযাপন কমিটির সভাপতি অনিল কুমার দাস, সাধারণ সম্পাদক ইন্দ্রিজিৎ দে প্রমূখ সহ বোরহানউদ্দিন উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।