বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলা বোরহানউদ্দিন দেউলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কমরউদ্দিন হাওলাদার বাড়ী’র মোহাম্মদ আব্দুল আলী’র বসত ভিটায় জোর পূর্বক ঘর উত্তোলন করার অভিযোগ উঠেছে মো: জাকির হোসেন গংদের বিরুদ্ধে। তারা স্থানীয় শালীশ মিমাংস কে উপেক্ষা করে পেশি শক্তি খাটিয়ে ইট দিয়ে ঘর উত্তোলন করছে।
মোহাম্মদ আব্দুল আলী অভিযোগ করে বলেন, বসত ভিটায় আমরা দলিল ও ওয়ারিশ সূত্রে ১৬ শতাংশ জমির মালিকানাধীন থাকিয়া মাত্র ৮ শতাংশ দীর্ঘ দিন জমি ভোগ দখল করে আসছি। কিন্তু মো: শাজাহানের ছেলে জাকির হোসেন গংরা পেশি শক্তি খাটিয়ে ওই জমি’র মধ্যে আমার ঘরের ছোট চাল ভেঙ্গে জোর পূর্বক ইট দিয়ে ঘর উত্তোলন করছে। আমরা বাঁধা দিতে গেলে আমাদের উপর চওড়া হয়ে উঠে। আমি থানা গিয়ে অভিযোগ করলে থানা পুলিশ তাদেরকে ঘর উত্তোলন করতে বারন করেন এবং উভয় পক্ষকে সুষ্ঠ ফয়সালার জন্য বলেন। কিন্তু ওরা আইন কানুন কিছু মানছে না। শনিবার স্থানীয় ভাবে ইউপি মেম্বার সহ বসলে তারা কাগজ দেখাতে না পেরে উঠে যায়। শালীশরা বলেন, ফয়সালা না হওয়ায় পর্যন্ত কেউ ঘরের কাজ করতে পারবে না। কিন্তু রবিবার সকাল হতে মেস্তরি নিয়ে তারা ঘরের কাজ শুরু করেন। এরা আইন কানুন কিছুই মানছে না। ক্ষমতার প্রভাব ও পেশি শক্তি খাটিয়ে আমার বসত ভিটায় ঘর উত্তোলন করতেছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এব্যাপারে মো:শাজাহান গংরা জানান, তারা তাদের জমিতে ঘর উত্তোলন করছে। বরং আ: আলী’রা তাদের কাজে বাধাঁ দেন।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আ: রহমানের সাথে একাধিক বার আলাপ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করে নি।