• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বৈশ্বিক দূর্যোগে আপনাদের মহৎ কর্ম ও ত্যাগ মানুষ সারা জীবন মনে রাখবে -এমপি শাওন

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২০, ১৫:০৬ অপরাহ্ণ
বৈশ্বিক দূর্যোগে আপনাদের মহৎ কর্ম ও ত্যাগ মানুষ সারা জীবন মনে রাখবে -এমপি শাওন

আরশাদ মামুন রালমোহন॥

করোনা ভাইরাস প্রতিরোধে লালমোহন ও তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নার্সদের মাঝে পিপিই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথী এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন,

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সফলতার সাথে এগিয়ে চলছেন। বৈশ্বিক দূর্যোগ করোনা ভাইরাস প্রতিরোধ চিকিৎসক নার্সসহ সংশ্লিষ্টদের ত্যাগ মানুষ আজন্ম মনে রাখবে। শুক্রবার সকাল ১১ টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত পিপিই বিতরন অনুষ্ঠানে এমপি শাওন আরো বলেন,

 

করোনা ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া পদক্ষেপ পুনরায় প্রমানিত জাতির জনকের কন্যা শেখ হাসিনাই সবচেয়ে সফল বিশ্ব নেত্রী। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগ সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।