স্বপন কুমার ঢালী, বেতাগীঃ
বরগুনার বেতাগী উপজেলার ৩০টি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ৩ হাজার ৩ শত ৩৩ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
গত সোমবার (১৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী অফিসার রাজীব আহসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মৎস্য দপ্তরের পোনা অবমুক্তকরণ কার্যক্রম পরিদর্শন টিমের প্রতিনিধি ও বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল- রাজীব সহ অন্যারা উপস্থিত ছিলেন।