• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

বেতাগীতে প্রবল বর্ষণে জনজীবন বির্পস্ত

admin
প্রকাশিত জুলাই ৭, ২০১৯, ২১:৩৭ অপরাহ্ণ
বেতাগীতে প্রবল বর্ষণে জনজীবন বির্পস্ত

dav

স্বপন কুমার ঢালী বেতাগী ॥
বরগুনার বেতাগীতে গত দু’দিন প্রবল বর্ষণে জনজীবন বির্পস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি  দুর্ভোগে পরেছে দৈনন্দিন খেটে   খাওয়া মানুষগুলো।
    গত শনিবার ও রবিবার(৬ ও ৭ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত একটানা প্রবল বর্ষণ গ্রামের কর্মজীবি মানুষগুলো কাজে যেতে পারিনি। এতে তাদের পরিবারের স্বজনদের নিয়ে রয়েছে বিপাকে। পৌর শহরের ৩ নং ওয়ার্ডের সমীর শীল ও বিমল পরামানিক  বলেন,’ এভাবে মূষলধারে বৃষ্টি হইলে ভাই আমাগো মরণ, কোন কাম কাইজ করতে পারি না, একতো এনজিও’র কিস্তি আছে, চাউল কেনা ও পরিবারের অন্যান্য খরচ চালানো এখন কষ্ট অইতে আছে।
     স্কুল, কলেজ পড়ুয়া  শিক্ষার্থীর উপস্থিত ছিল খুবই কম। গতকাল রবিবার (৭ জুলাই)  উপজেলার বেশ কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ঘুরে দেখা গেল উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা খুবই নগন্য। এছাড়াও  রাস্তা-ঘাটেও অতি প্রয়োজন ছাড়া  তেমন উপস্থিতি  দেখা যায়নি।