• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিসিসি’র অভিযানে এক প্রতিষ্ঠানকে অর্থদন্ড

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২০, ১৬:৫১ অপরাহ্ণ
বিসিসি’র অভিযানে এক প্রতিষ্ঠানকে অর্থদন্ড

বিডি ক্রাইম ডেস্ক ॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে বাজারগুলোতে সামাজিত দূরত্ব বজায় রাখতে অভিযান চালিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার দুপুরে নগরীর বাজার রোডে এই অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েলের নেতৃত্বে অভিযানে সামাজিক দূরত্ব বজায় রেখে মালামাল বিক্রি না করায় প্রনতি স্টোর্স নামের এক প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার ছিলেন কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক।