• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বাসের চাপায় প্রাণ গেলো হেলপারের

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০১৯, ১৩:৩৬ অপরাহ্ণ
বাসের চাপায় প্রাণ গেলো হেলপারের

বিডি ক্রাইম ডেস্ক ॥ শরীয়তপুরের নরসিংহপুরে বাসের চাপায় সাইফুল খাঁ (২০) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ঝালকাঠির কাঁঠালিয়া এলাকার সামছুল হক খাঁর ছেলে।

সখিপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল্লাহ পরিবহনের একটি বাস বরিশাল থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ভোরের দিকে বাসটি শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাট পৌঁছে। এ সময় বাসটি পার্কিং করতে গেলে এর নিচে চাপা পড়ে হেলপার সাইফুলের মৃত্যু হয়। এ ঘটনায় বাসের চালক কুদ্দুস হাওলাদারকে আটকে রাখে স্থানীয় জনতা। পরে সখিপুর থানা পুলিশ গিয়ে চালকসহ বাসটিকে থানায় নিয়ে আসে।

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, ‘ফেরিঘাটে এসে বাসটি পার্কিং করার সময় ড্রাইভার নিজের হেলপার সাইফুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’