• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

বাবুগঞ্জে স্বপনকে বহিস্কার দাবিতে আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

admin
প্রকাশিত জুলাই ২৬, ২০১৯, ১৯:৪৭ অপরাহ্ণ
বাবুগঞ্জে স্বপনকে বহিস্কার দাবিতে আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপনের বহিস্কার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নেতাকর্মীরা। শুক্রবার (২৬জুলাই) সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে আবারো দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সাহিনুর ইসলাম সরদারের সভাপতিত্ব উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃধা আক্তার উজ-জামান মিলন এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি মাছুদ করিম লাভু, যুগ্ন সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, সংস্কতি সম্পাদক সাইফুল ইসলাম, দেহেরগতি ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান ,মাধবপাশা ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল আবেদীন,

জহিরুল ইসলাম ফিরোজ। উপস্থিত ছিলেন, জুয়েল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আরিফুর রহমান আপু, মোঃ ফিরোজ সরদার, ছাত্রলীগ নেতা সফিকুল ইসলাম সিফাত, আফরোজা প্রমুখ। এ সময় তারা, হামলার ঘটনার তীব্র নিন্দ ও প্রতিবাদ জানান এবং স্বপনকে বহিস্কার না করা হলে গণপদত্যাকের হুমকি প্রদান করেন।

উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল’র উপর হামলার ঘটনায় প্রতিবাদে এই কর্মসূচি পালন করে।