• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বাকেরগঞ্জে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্ম বিরতী

admin
প্রকাশিত জুলাই ১, ২০১৯, ১৯:৫০ অপরাহ্ণ
বাকেরগঞ্জে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্ম বিরতী

বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাকেরগঞ্জে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন, পেনশন ভাতাসহ অন্যন্য সুবিধা রাষ্ট্রীয় তহবিল থেকে দেওয়ার দাবিতে আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৌর ভবনের সামনে কর্মবিরতি পালন করা হয়েছে।

বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালন করা হয়। বাকেরগঞ্জ পৌর সহকারী প্রকৌশলী মো. নুরুজ্জামানের সভাপতিত্বে কর্মবিরতী সভায় বক্তব্য রাখেন, পৌর সচিব কাজী কবির হোসেন, পৌর প্রকেীশলী শহিদুল ইসলাম, পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের বিভাগীও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও লাইন্সেস পরিদর্শক কাওসার আহম্মেদ, এস ও তানিয়া আফরোজ, কামরুল হাসান, আব্দুল ছালাম মল্লিক, বিভাগের আইটিসি সম্পাদক আরিফুর রহমান রানা প্রমুখ।