• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

বরিশাল মেট্রোপলিটন ডিসি(উত্তর)খাইরুল আলমের পিতার–ইন্তেকাল

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২১, ২০২০, ১৭:১৫ অপরাহ্ণ
বরিশাল মেট্রোপলিটন ডিসি(উত্তর)খাইরুল আলমের পিতার–ইন্তেকাল

শামীম আহমেদ ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ খাইরুল আলমের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান আর নেই।

 

মঙ্গলবার(২১ এপ্রিল) ভোরে তিনি বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি বাংলাদেশ সিভিল এভিয়েশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।তিনি স্ত্রী ২ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখেগেছেন।বড়ছেলে মোঃ হাফিজুর রহমান বাংলাদেশ বিমান বাহীনীর সিনিয়র ওয়ারেন্ট অফসার।ছোট ছেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ উত্তরের উপ-পুলিশ কমিশনার মোঃ খাইরুল আলম।

 

তিনি যশোর জেলার বাদিয়াটোলা গ্রামে জন্মনিয়ে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন।

 

তার মৃত্যুতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান সহ বরিশাল ও যশোরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সংগঠনের নের্তৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দেশের এই সূর্যসন্তানের বিদেহী আতœার মাগফিরাত কামনা করেছেন।