বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল ও শেরে বাংলা হলে ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় শেখ হাসিনা হলের রিডিংরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান।
এসময় শেখ হাসিনা হলের প্রভোস্টসহ বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, চেয়ারম্যান, প্রভোস্ট, পরিচালক, ছাত্র উপদেষ্টা, শিক্ষক, হলের আবাসিক শিক্ষক, সহকারি আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
হল তিনটির রিডিংরুম ও টিভিরুমে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাসই ওয়াই-ফাই সুবিধার আওতায় আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।